ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২৪, ০৪:২০ পিএম

ফরিদপুরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

ফরিদপুরের নগরকান্দায় ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রলি গাড়ির সাহায্যে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

জমির মালিকদের নগদ টাকার লোভ দেখিয়ে ফসলি জমির মাটি কিনে, একশ্রেণির মাটি ব্যবসায়ী বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করছে।

এছাড়াও ফসলি জমিতে বাড়ি নির্মাণ এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করতে কেনা হচ্ছে এসব মাটি।

জানা গেছে, উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া খালের ব্রিজ সংলগ্ন নবা সিকদারের বাড়ির পাশে, মৃত মান্নান সিকদারের ছেলে হাসান সিকদারের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি গাড়ির সাহায্যে সেই মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।

মাটি ব্যবসায়ী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পুর্বকান্দি গ্রামের রেজাউল হোসেন জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত এলাকায় চলছে ভেকু ও ট্রলিগাড়ি। ট্রলির সাহায্যে মাটি যাচ্ছে বিভিন্ন এলাকায়। ট্রলি গাড়ি চলাচলের সময় গ্রামের সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ট্রলির মাটি সড়কের উপর পড়ে থাকায়, সামান্য বৃষ্টি হলেই সড়ক পিচ্ছিল হয়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সারাদিন ভেকু ও ট্রলি চলতে থাকায় ধুলোবালি চার পাশে ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ ও শিশুরা। ভেকু ও ট্রলি গাড়ির শব্দে এলাকায় স্বাভাবিক জীবন যাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা সককারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, অবৈধভাবে মাটি কাটলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!