ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মনপুরায় ৫ শতাধিক পরিবারের বসতঘর রক্ষায় মানববন্ধন

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৪, ০৩:৪৬ পিএম

মনপুরায় ৫ শতাধিক পরিবারের বসতঘর রক্ষায় মানববন্ধন

ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের নতুন চলমান বেড়িবাঁধের কাজ পুরনো বাঁধ থেকে কিছুটা সরিয়ে করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়িবাঁধের পাশে থাকা ৫ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের সাধারণ মানুষ এ মানববন্ধন করেন।

রোববার বেলা ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের লতাখালী নামক স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, সেলিম মালতিয়া, কবির হাওলাদার, জাকির হাওলাদার, মো. রিয়াজ প্রমুখ।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের নতুন বেড়িবাঁধ নির্মাণে সৃষ্ট সমস্যা সমাধানের প্রতিকার চেয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী স্বাক্ষরিত আবেদনপত্র প্রদান করেছে।

ইএইচ

Link copied!