ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে ইটভাটায় দুইলাখ টাকা জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:০১ পিএম

হাটহাজারীতে ইটভাটায় দুইলাখ টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে দুইলাখ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন।

রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন বলেন, মাটি কাটার অনুমতি ও লাইসেন্স না থাকায় ইটভাটা প্রস্তুত ও স্থাপন আইনে ডায়মন্ড অটো ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা, জেনারেল ব্রিক ফিল্ডকে ৫০ হাজার ও এমবি ব্রিক ফিল্ডকে ৫০হাজার করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং হাটহাজারী মডেল থানার পুলিশ সহযোগিতা করেন।

ইএইচ

Link copied!