ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে শ্রমিক লীগের সভাপতি ফারুক খান গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

মার্চ ৪, ২০২৫, ০১:৩৫ পিএম

মির্জাগঞ্জে শ্রমিক লীগের সভাপতি ফারুক খান গ্রেপ্তার

চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি মো. ফারুক খান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর বাঁধঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ফারুক খাঁন উপজেলার ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আলী আকাব্বর খাঁন এর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি,ভাঙচুর ও মারামারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি ঘটনার দায়েরকৃত একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার ফারুক খাঁনকে মির্জাগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ

Link copied!