ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ড, পুড়েছে পাঁচ দোকান

মো. আবদুল হালিম, কক্সবাজার

মো. আবদুল হালিম, কক্সবাজার

মার্চ ৫, ২০২৫, ০৭:১৭ পিএম

কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ড, পুড়েছে পাঁচ দোকান

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে।

বুধবার সকাল পৌনে ৬টার দিকে ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

ইএইচ

Link copied!