ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালুখালীতে ইমাম কমিটির উদ্যোগে সভা

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৫, ০৩:৩৭ পিএম

কালুখালীতে ইমাম কমিটির উদ্যোগে সভা

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা ইমাম কমিটির উদ্যোগে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

কালুখালী উপজেলা ইমাম কমিটির আয়োজনে শনিবার সকাল ১০টায় কালুখালী বাজার জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পাংশা শাহ জুঁই কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু মুসা আশয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃচত্রা ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি হযরত মাওলানা আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক আ. গফুর, হোগলাডাঙ্গী কামিল মাদরাসা প্রধান মুফাচ্ছের মাওলানা আব্দুর রব, বিশিষ্ট সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি কালুখালী মডেল মসজিদের ইমাম মাওলানা ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফিরোজ হোসেন এবং রতনদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা আবুল হুসাইন, বোয়ালিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাওরাইল ইউনিয়নের সভাপতি মাওলানা নওয়াবুল ইসলাম, কালিকাপুর ইউনিয়নের সভাপতি কারী ইউনুস ও ইমাম মাওলানা কুতুবউদ্দিনসহ অন্যান্য ইমামগণ।

আলোচনা শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!