ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে গুলিবিদ্ধ কিশোর আরিফের মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ১১, ২০২৫, ০১:১৬ পিএম

হাটহাজারীতে গুলিবিদ্ধ কিশোর আরিফের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের গুলিতে আহত কিশোর আরিফ (১৫) অবশেষে মারা গেছে। 

বুধবার ভোর ৪টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারী থানাধীন চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের সন্দ্বীপ কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুমন ও সাখাওয়াত গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। গত রোববার রাতে সংঘটিত এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয় কিশোর আরিফ। পরে স্থানীয়দের ধাওয়ায় সুমন গ্রুপের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল।

ইএইচ

Link copied!