ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মনপুরার মেঘনায় ডুবে জেলের মৃত্যু

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৭:১৬ পিএম

মনপুরার মেঘনায় ডুবে জেলের মৃত্যু

ভোলার মনপুরায় মাছ শিকার শেষে তীরে ফেরার সময় মেঘনা নদীতে পড়ে মো. মহিউদ্দিন (৬০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। 

নিহত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, জয়নাল আবদীনের ছেলে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথা সংলগ্ন মেঘনা নদী থেকে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের শাহাবুদ্দিন মাঝির নেতৃত্বে একটি ট্রলারে আরও সাত জেলেসহ মহিউদ্দিন মাছ ধরতে মেঘনা নদীতে যান। শুক্রবার সকাল ৮টার দিকে মাছ শিকার শেষে ট্রলারটি আলমপুর ঘাটে নোঙর করা হয়। অন্য জেলেরা নাস্তা খেতে উপরে উঠে গেলেও মহিউদ্দিন জানান, তিনি একটু পরে আসবেন। কিন্তু পরে তার সঙ্গীরা ট্রলারে ফিরে এসে তাকে আর দেখতে পাননি।

দুপুর ১২টার দিকে ওই স্থানে এক জেলের জালে মহিউদ্দিনের মরদেহ উঠে আসে।

নৌকার মালিক শাহাবুদ্দিন মাঝি বলেন, “সকাল ৮টার দিকে আমরা ঘাটে ট্রলার ভিড়িয়ে সবাই নেমে পড়ি। পরে মহিউদ্দিন ট্রলার থেকে নামতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন বলে ধারণা করছি। দুপুরে তার লাশ পাওয়া যায়।”

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।”

ইএইচ

Link copied!