ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাদুল্লাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২৫, ০৬:১১ পিএম

সাদুল্লাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এডিপির অর্থায়নে জামালপুর ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভার মধ্যে দিয়ে এই স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জামালপুর ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুলব্যাগ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ইউপির সদস্য আমিনুল ইসলাম, সাইদুল ইসলাম, ইয়াছিন আলী, আবুল কালাম এবং ইউপির প্রশাসনিক কর্মকর্তা আফলাক হোসেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ইউএনও মোহাম্মদ কাজী অনিক ইসলাম বলেন, “এডিপির অর্থায়নে জামালপুর ইউনিয়নের মাধ্যমে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করতে পেরে ভালো লাগছে। এটি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং অভাবী শিক্ষার্থীদের সহায়তা করবে। আশা করি স্কুলব্যাগ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়ে পড়াশোনায় জড়িত হবে।”

ইএইচ

Link copied!