ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরকারি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করলেন জেলা প্রশাসক

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৫, ০৪:২২ পিএম

সরকারি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করলেন জেলা প্রশাসক

মাদারীপুরের কালকিনিতে জেলা প্রশাসক মোছা. ইয়াসমীন আক্তার উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছেন। 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিদর্শনকালে এই বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিন, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম, উপজেলা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। 

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও।

জেলা প্রশাসক মোছা. ইয়াসমীন আক্তার বলেন, “সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন এবং বৃক্ষরোপণ অভিযান যেমন পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ, তেমনি জনগণের সেবায় সরকারি কার্যক্রমের মান বৃদ্ধি করে। আমরা আশা করি, এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী ও দায়িত্বশীলতার পরিবেশ গড়ে তুলবে।”

ইএইচ

Link copied!