ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শিক্ষামন্ত্রী

আসছে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে শিক্ষায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৫:১৭ পিএম

আসছে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে শিক্ষায়

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বাজেটে শিক্ষা খাতে প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে, যা সর্বোচ্চ বরাদ্দ হিসেবে ধরা হচ্ছে। তবে মন্ত্রণালয় জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দের প্রস্তাব দিলেও, ২ শতাংশের আশ্বাস পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষাখাতের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি জানান, ২০২২ সালের পর থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা প্রদান বন্ধ রয়েছে এবং এ খাতে কয়েক হাজার কোটি টাকা তসরুফ হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে থোক বরাদ্দ থেকে পুনরায় শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা চালু করার উদ্যোগ নেওয়া হবে।

এম জি

Link copied!