ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:১৮ পিএম

ঈশ্বরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে উদযাপিত হয়েছে। 

শনিবার এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। 

এতে স্থানীয় আলেম-উলামারা বক্তব্য রাখেন এবং রাসুলুল্লাহ হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) হলো মহান আল্লাহর প্রেরিত শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। বিশ্ব মুসলিম সম্প্রদায় দিনটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ইএইচ

Link copied!