ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর বেসরকারি কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৩১ পিএম

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর বেসরকারি কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়

নোয়াখালীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বেসরকারী কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা পরিবারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিগত সরকারের সময়ে শিক্ষাকে পণ্য হিসেবে বানিয়ে, পরীক্ষার ফলাফল বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষকবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে। আশা করি শিক্ষার সকল স্তরে সরকারি-বেসরকারি নির্বিশেষে বৈষম্যের অবসান হবে।”

সভাটি জেলা সদর মাইজদীতে নবাব কনভেনশন হলে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক (কলেজ) জনাব মোহাম্মদ আবদুস সালাম, সহকারী পরিচালক (কলেজ) জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এবং জেলা শিক্ষা অফিসার নোয়াখালী জনাব নুর উদ্দিন মো. জাহাঙ্গীর।

অনুষ্ঠান সঞ্চালন করেন নোয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মো. মিজানুল হক মামুন। সভায় জেলার ৯ উপজেলার প্রায় অর্ধশত বেসরকারী কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!