ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাদুল্লাপুরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৮:২৫ পিএম

সাদুল্লাপুরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম রাসেল মিয়া (৩২)। তিনি ভাতগ্রামের খোদাবক্স গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, "মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।"

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা বৃদ্ধি পাচ্ছিল। পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

ইএইচ

Link copied!