ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাদুল্লাপুরের ধাপেরহাটে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৪৫ পিএম

সাদুল্লাপুরের ধাপেরহাটে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কার্যালয়টি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, যিনি এলাকায় ‘লেবু মাওলানা’ নামে সুপরিচিত।

বিশেষ অতিথি ছিলেন- সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, ধাপেরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এই কার্যালয় থেকে ইউনিয়নের সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা হবে।”

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ইসলাম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, দিনব্যাপী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ‘লেবু’ ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করেন।

ইএইচ

Link copied!