ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:১০ পিএম

সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

সভায় জানানো হয়, এ বছর উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১০৬টি মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

এর মধ্যে—রসুলপুরে ৯টি, নলডাঙ্গায় ৮টি, দামোদরপুরে ১৬টি, জামালপুরে ৬টি, ফরিদপুরে ৭টি, ধাপেরহাটে ৭টি, ইদিলপুরে ২টি, ভাতগ্রামে ১২টি, বনগ্রামে ১৭টি, কামারপাড়ায় ১৪টি এবং খোর্দ্দকোমরপুরে ৮টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। 

এ তথ্য উপস্থাপন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী।

সভায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন ও সহসভাপতি দিলিপ কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করতে হবে। এ জন্য পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভা শেষে প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে সরকারি অনুদান তুলে দেওয়া হয়।

ইএইচ

Link copied!