ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ)

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ)

অক্টোবর ১২, ২০২৫, ০৩:৩৮ পিএম

১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর

১২ দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রী সোনালী খাতুনের (১৬)। 

এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছে সোনালীর পরিবার। তবে পুলিশ বলছে, নিখোঁজ স্কুলছাত্রীকে খুঁজে পেতে অনুসন্ধান চলছে।

গত ১ অক্টোবর বুধবার সকালে বাসা থেকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হন সোনালী খাতুন। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি। পরিবার আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় এ ঘটনায় বেলকুচি থানায় একটি জিডি করেন সোনালীর মা আঞ্জু মনোয়ারা বেগম। 

সোনালী উপজেলার বওড়া নতুনপাড়া এলাকার আবু তাহিরুলের মেয়ে ও স্থানীয় কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, ১ অক্টোবর ভোর ৬টায় নিজ বাড়ি থেকে মুকুন্দগাঁতীতে কোচিংয়ে পড়তে যায় সোনালী। এরপর আর সে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

২ অক্টোবর সোনালীর মা মোছা. আঞ্জু মনোয়ারা বেগম বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সোনালীর স্বজনদের অভিযোগ, থানায় ডায়েরী করার ১২ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত তার সন্ধান বের করতে পারেনি। তাদের নাবালিকা মেয়ে কোথায় এবং কিভাবে আছে তা নিয়ে নানা শঙ্কা বিরাজ করছে পরিবারের মাঝে। অবিলম্বে সোনালীর সন্ধান চান তার বাবা-মা সহ আত্মীয়-স্বজনেরা।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সোনালী নামের স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে বের করতে আমাদের পুলিশের টিম কাজ করে যাচ্ছে।

ইএইচ

Link copied!