ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেলকুচিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে মানববন্ধন ও নারীদের ফুটবল টুর্নামেন্ট

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৫, ০৪:০৮ পিএম

বেলকুচিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে মানববন্ধন ও নারীদের ফুটবল টুর্নামেন্ট

"জলবায়ু অভিযোজনে গ্রামীণ নারী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা হয়েছে। এ সময় মানববন্ধন ও নারীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ধুল ইউনিয়নের কীর্তিখোলা মাঠে দিবসটি পালন উপলক্ষে মানববন্ধন ও নারীদের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), অর্থায়নে এ্যাম্বাসী অফ সুইডেন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায়।

কর্মসূচিতে বক্তব্য দেন- বড়ধুল ইউনিয়নের ইউপি সদস্য মো. আয়নাল হক, ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সভাপতি মো. আনসার আলী, ক্ষিদ্রচাপড়ী পুরুষ দলের দলনেতা মো. আইয়ুব আলী, এনডিপি'র প্রকল্প সমন্বয়কারী মোছা. আকতারী বেগম, প্রকল্প কর্মকর্তা মোছা. শারমিন আকতার, মহিলা ইউপি সদস্য মোছা. সাহেরা খাতুন প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নারীদল, পুরুষদল, ইয়ুথ দল ও কিশোর-কিশোরীদলসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।

বক্তারা দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে গ্রামীণ নারীদের ভূমিকার স্বীকৃতি হিসেবে তাদের ক্ষমতায়ন ও উন্নয়নে সম্পৃক্ত করার দাবী জানান। অনুষ্ঠান শেষে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা।

ইএইচ

Link copied!