ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

অক্টোবর ১৮, ২০২৫, ০৪:৫১ পিএম

রাজশাহীতে ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সিআইডি আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!