ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূর্বধলায় ব্র্যাকের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৫, ০৩:০৪ পিএম

পূর্বধলায় ব্র্যাকের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

“জীবনব্যাপী ডায়াবেটিস–Diabetes Across Life Stages” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় নানা আয়োজনের মধ্যে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫।

রোববার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এসে শেষ হয়, যেখানে পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. নাজমুল হুদা, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্বপ্রিয় মজুমদার, উপজেলা ফারিয়া সভাপতি আব্দুল হাসান শহীদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি। সময়মতো শনাক্ত না হলে এটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা এবং দৃষ্টিশক্তি হ্রাসের মতো মারণ পরিণতি ডেকে আনতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যসম্মত জীবনধারায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!