ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ইউপি সদস্যসহ দুই চোর

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৫, ০৫:২২ পিএম

গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ইউপি সদস্যসহ দুই চোর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুই চোর।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

শীতের কুয়াশায় ঢাকা রাতের নীরবতা ভেদ করে গ্রামের ছাইগাড়ী এলাকায় কয়েকজন চোর নিঃশব্দে প্রবেশ করে একটি গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করে। গৃহস্থের বাড়ির কুকুরের ঘেউ-ঘেউ আওয়াজে ঘুম ভেঙে যায় বাড়ির লোকজনের। মুহূর্তেই গ্রামবাসী টর্চ ও লাঠিসোঁটা হাতে বাইরে বের হয়ে সন্দেহজনক নড়াচড়া দেখে চোরদের ধাওয়া করে। এক পর্যায়ে স্থানীয়দের হাতেই আটক হয় দুইজন চোর।

আটক ব্যক্তিরা হলেন, রঞ্জু পাইকার, ইদিলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য ও দক্ষিণ লক্ষীপুর কাঁঠালপাড়া গ্রামের মৃত রাজা পাইকারের ছেলে ও সবুজ মিয়া, দক্ষিণ লক্ষীপুর কাঁঠালপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আটক রঞ্জু পাইকার একজন জনপ্রতিনিধি হলেও দীর্ঘদিন ধরে নানান অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভোট পাওয়ার সময় সে প্রতিশ্রুতি দিয়েছিল অন্যায় ও অবিচারের পথে আর হাঁটবে না। কিন্তু আবারও চুরির ঘটনায় ধরা পড়ায় গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েন।

অন্যদিকে আটক সবুজ মিয়া স্ত্রী হত্যার দায়ে দীর্ঘদিন কারাভোগের পরও অপরাধ জগত ছাড়তে পারেনি বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রামবাসী দুই চোরকে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেন। গ্রামের মানুষ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং বলেছেন, ন্যায়বিচার না হলে জনতাই আবার আইন হাতে নিতে বাধ্য হবে।

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামের গৃহস্থ হিরু মিয়ার গোয়ালঘর থেকেই গরু চুরির চেষ্টা করা হয়েছিল। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং রাতের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। উত্তেজিত জনতার হাত থেকে দুই চোরকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। তারা একাধিক মামলার আসামি।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, জনতার হাতে আটক দুই চোরকে থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ২৮ নভেম্বর জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়রা আশা করছেন, কঠোর শাস্তির মাধ্যমে চোরচক্রের দৌরাত্ম্য বন্ধ হবে এবং রাতের শান্তি আবার ফিরে আসবে।

ইএইচ

Link copied!