মিজানুর রহমান, মণিরামপুর (যশোর)
ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৫৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে যশোর-৫ মনিরামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
শনিবার সকালে শহীদ ইকবাল হোসেন কারবালায় প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। দুপুরে তিনি উপজেলার আটঘরা গ্রামে প্রয়াত মোহাম্মদ মুছার কবর জিয়ারত করেন এবং পরে আমিনপুর গ্রামে প্রয়াত এম.এস. মশিউর রহমানের কবরেও শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, শিল্পপতি আলী হোসেন, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামছুজ্জামান দিপু সহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, গতকাল রাতে ধানের শীষ প্রতিকের পক্ষে সদর ইউনিয়নের ভোটকেন্দ্রে ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক।
জেএইচআর