বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:৪৭ পিএম
সিরাজগঞ্জের বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বই বিতরণ।
বৃহস্পতিবার দুপুরে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এ কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বই বিতরণ করা হয়।
এ সময় আইএফআইসি ব্যাংক পিএলসি এর মার্কেটিং এ্যান্ড সেলস্ অফিসার এস এম রাশেদ মাহমুদের সঞ্চালনায় ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, আইএফআইসি ব্যাংক পিএলসির বেলকুচি শাখা ব্যবস্থাপক মো. জুহিরুল ইসলাম, কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম কিবরিয়া সরকার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুজ্জামান অপু, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি এগিয়ে আসায় সাধুবাদ জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
ইএইচ