ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাদুল্লাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মতবিনিময়

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:৫৯ পিএম

সাদুল্লাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মতবিনিময়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার সকালে তিনি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানের পর একই দিন বিকেলে সাদুল্লাপুর  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুর মন্ডলসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, সাদুল্লাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মান বৃদ্ধিতে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তাছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সমন্বিত ভাবে সুষ্ঠ গ্রহণ যোগ্য নির্বাচন উপহার দিবো। আশা করি আপনারা আমার পাশে থাকবেন।

এ সময় উপস্থিত অতিথিরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন কার্যক্রমে তাঁর সফলতা কামনা করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

ইএইচ

Link copied!