ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৩২ পিএম

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন প্রার্থী। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম।

রোববার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান এবং সিপিবি'র প্রার্থী মতিয়ার রহমান। সিএমপির মামলা সংক্রান্ত তথ্যে গড়মিল, সমর্থনের তালিকা না থাকা এবং ১ শতাংশ সমর্থক ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় গোলাম মওলা খানের প্রার্থিতা বাতিল করা হয়। অন্যদিকে দাখিলকৃত মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষরে মিল না থাকায় মতিয়ার রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

তারা হলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা এবং গণ অধিকার পরিষদের ইউসুফ আলী।

ইএইচ

Link copied!