ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দৌলতদিয়ায় যৌনকর্মীর ঘর থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০৬:০০ পিএম

দৌলতদিয়ায় যৌনকর্মীর ঘর থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে মো. আজমীর আলম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে গোয়ালন্দঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মৃত আজমীর আলম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দিগনগর এলাকায় সোর্দি মাতুব্বর বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ভোর ৪টার দিকে আজমীর আলম দৌলতদিয়া যৌনপল্লীর হাজরার বাড়ির এক যৌনকর্মীর কক্ষে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ভোর পৌনে ৫টার দিকে তিনি ওই যৌনকর্মীকে সিগারেট আনতে বাইরে পাঠান। কিছুক্ষণ পর সিগারেট নিয়ে ফিরে এসে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি।

পরবর্তীতে আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হলে তারাও একাধিকবার ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে দেখা যায়, তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন না। পরে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে স্ট্রোক হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইএইচ

Link copied!