ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেলকুচিতে আওয়ামী লীগ নেতার বসতবাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৬, ০৪:০৪ পিএম

বেলকুচিতে আওয়ামী লীগ নেতার বসতবাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পেস্তক দক্ষিণপাড়ার ইয়াহইয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইয়াহইয়া ওই গ্রামের জেলহক আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তার একটি ঘর ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে নেভানোর জন্য দ্রুত পদক্ষেপ নিলে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশেপাশের কোনো বাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। ইয়াহইয়া কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় রাজনৈতিক শত্রুতার জেরেই দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইয়াহইয়ার বাবা জেলহক আলী জানান, দুর্বৃত্তরা তাদের বড় ধরনের ক্ষতির উদ্দেশ্যেই বসতবাড়িতে আগুন দেয়। ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে তারা ঘর থেকে দ্রুত বাইরে বের হন। ডাক-চিৎকার করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। রাজনৈতিক কারণে তার ছেলে বাড়িতে না থাকলেও ছেলের স্ত্রী ও সন্তানসহ পরিবারের সবাই বাড়িতে থাকেন। দুর্বৃত্তদের আগুন থেকে প্রাণে বাঁচার জন্য পরিবারের সদস্যরা ঘর থেকে দ্রুত বের হন। এতে তাদের ঘর ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। তারা সবার সাথে আলোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছিলাম। এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পাইলে ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!