ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণভোট সামনে রেখে ঈশ্বরগঞ্জে প্রশাসনের জনসচেতনতা কার্যক্রম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৬, ০৪:২১ পিএম

গণভোট সামনে রেখে ঈশ্বরগঞ্জে প্রশাসনের জনসচেতনতা কার্যক্রম

আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন সরকারি দপ্তরের সামনে বড় আকারের ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ঈশ্বরগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড়সহ বিভিন্ন জনবহুল বাজার এলাকাতেও সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান বাজারে গিয়ে সাধারণ ভোটারদের গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন বিশ্বাস, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এই কার্যক্রমে অংশ নিচ্ছেন।

গণভোট প্রসঙ্গে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার ও সুশাসন প্রতিষ্ঠায় ভোটারদের সচেতন অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, গণভোট সম্পর্কে ভোটারদের অবহিত করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ।

ইএইচ

Link copied!