ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩৩ শতাংশ কোটা প্রস্তাবের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৪৩ পিএম

৩৩ শতাংশ কোটা প্রস্তাবের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রে এ ধরনের কোটা সংরক্ষণের প্রস্তাব অযৌক্তিক। এ প্রস্তাব কার্যকর হলে ডিপ্লোমা প্রকৌশলীরা বৈষম্যের শিকার হবেন। অবিলম্বে এ প্রস্তাব বাতিলের দাবি জানান তারা।

বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা শাখার আহ্বায়ক মো. রুকুনুজ্জামান, ডিএব কুড়িগ্রাম শাখার আহ্বায়ক মো. আব্দুল আজিজ খোকন, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী মিরাজ আহমেদ। 

এ ছাড়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী সোয়াইজুর রহমান এবং কুড়িগ্রাম পলিটেকনিকের শিক্ষক মিনহাজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

কর্মসূচিতে আইডিইবি জেলা শাখার নেতৃবৃন্দসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা অংশ নেন।

ইএইচ

Link copied!