ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:০৭ এএম

ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে তার নিজ বাসভবনে আয়োজিত এ সভায় তিনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ভোট দিয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের টিম প্রধান আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হলুদ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ইএইচ

Link copied!