ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে জমি বিরোধে উত্তেজনা, পুলিশের সামনেই অসদাচরণের অভিযোগ

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:০৫ পিএম

গাজীপুরে জমি বিরোধে উত্তেজনা, পুলিশের সামনেই অসদাচরণের অভিযোগ

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হারবাইদ এলাকায় পৈতৃক জমি দখল চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রহম খাঁ (৬৬) নামে এক ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ রয়েছে, পুলিশ উপস্থিত থাকাকালেও অভিযুক্তরা অসদাচরণ করেন।

জিডি সূত্রে জানা যায়, পূবাইল থানার চঙ্গেরবাইদ মৌজায় রহম খাঁর নিজ নামে ০২ শতাংশ পৈতৃক জমি রয়েছে। জমির তফসিল অনুযায়ী— মৌজা: চঙ্গেরবাইদ, খতিয়ান নং-১৬০ এবং দাগ নং-৩০৫। অভিযুক্ত হিসেবে হারবাইদ এলাকার জাফর (৫৫), লিয়াকত আলী খান (৭৫), আজগর খান (৭০) ও মনির খান (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা জমিটি দখলের চেষ্টা করছেন। এতে বাধা দিলে তারা হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। জমিতে গেলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলেও জিডিতে উল্লেখ করেন রহম খাঁ। গত ২০ ফেব্রুয়ারি তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। এ সময় সাবেক ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদের উপস্থিতিতে অভিযুক্তরা জমিতে নির্মাণকাজ করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা অভিযোগকারী ও পুলিশের সঙ্গে অসদাচরণ করেন।

রহম খাঁ জানান, অভিযুক্তদের আচরণের কারণে তিনি তার পৈতৃক সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারছেন না। পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় তিনি গাজীপুর বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!