ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাকৃবিতে এমএস–পিএইচডি শিক্ষার্থীদের অরিয়েন্টেশন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৩৮ পিএম

গাকৃবিতে এমএস–পিএইচডি শিক্ষার্থীদের অরিয়েন্টেশন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এ উইন্টার ২০২৫ টার্মের এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রারম্ভিক অরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি নাইজেরিয়া থেকে আগত পিএইচডি শিক্ষার্থীসহ মোট ২৫৪ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৪৯ জন এমএস এবং ৫ জন পিএইচডি গবেষক রয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. মদরুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন আকন্দ। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ আহমেদ। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ যুবা নবীন শিক্ষার্থীদের সামনে গাকৃবির একাডেমিক ঐতিহ্য, গবেষণাভিত্তিক অগ্রযাত্রা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

পরিচিতি পর্বে শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন, আগ্রহ ও গবেষণার ক্ষেত্র তুলে ধরেন। নবাগতদের পক্ষে এমএস শিক্ষার্থী উম্মে হোসাইন সোহানা, পিএইচডি শিক্ষার্থী মো. রাশিদুল ইসলাম এবং নাইজেরিয়ার পিএইচডি শিক্ষার্থী বেচি ইজাকিয়া অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন।

গ্রন্থাগারিক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়বদ্ধতা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। আবাসিক হল ব্যবস্থাপনা ও নিয়মকানুন বিষয়ে দিকনির্দেশনা দেন শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম উচ্চতর শিক্ষা ও গবেষণার কাঠামো, নীতিমালা এবং সম্ভাব্য গবেষণা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে নবীন গবেষকদের স্বাগত জানিয়ে বলেন, “জীবনের লক্ষ্য সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এমএস ও পিএইচডি ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণালব্ধ ফলাফল বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের কৃষিখাতে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সমাপনী বক্তব্যের মাধ্যমে সাড়ম্বরে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নতুন স্বপ্ন, দায়িত্ব ও গবেষণার অঙ্গীকার নিয়ে গাকৃবির উইন্টার ২০২৫ ব্যাচ তাদের একাডেমিক যাত্রা শুরু করল।

এএন

Link copied!