ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্রীপুরে কাঁঠাল গাছের ডাল কাটায় বৃদ্ধকে নির্মম পিটুনি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:০৭ পিএম

শ্রীপুরে কাঁঠাল গাছের ডাল কাটায় বৃদ্ধকে নির্মম পিটুনি

গাজীপুরের শ্রীপুরে ছাগলের জন্য কাঁঠাল পাতা সংগ্রহ করতে গিয়ে একটি ছোট ডাল কাটার ঘটনাকে কেন্দ্র করে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের দুটি আঙুল গুরুতরভাবে থেঁতলে রক্তাক্ত করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী মো. সোলাইমান (৬৫), বরমী ইউনিয়নের সিটপাড়া (কাদিরাপাড়া) এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে নিজের ছাগলের খাবারের জন্য একটি কাঁঠাল গাছ থেকে ছোট একটি ডাল কাটেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আলাল ক্ষিপ্ত হয়ে পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, আলাল আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ সোলাইমানের বসতবাড়িতে ঢুকে তাকে উঠানে পেয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তার ডান হাতের দুটি আঙুল গুরুতরভাবে কেটে যায়, নখ উঠে যায় এবং আঙুল থেঁতলে রক্তাক্ত জখম হয়। এছাড়া লাঠির আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি।

পরবর্তীতে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আলালকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কাঁঠাল পাতা সংগ্রহকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে এবং মারধরের বিষয়টি আংশিক স্বীকার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা উদ্বেগজনক এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

নারী ইউপি সদস্য আনোয়ারা বেগম বলেন, অভিযুক্ত আলাল গ্রাম্য সালিশ বৈঠকের কর্ণপাত করে না, বৃদ্ধ ব্যক্তি কে মারধর করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!