ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাপাসিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর)

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর)

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:১৩ পিএম

কাপাসিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

কাপাসিয়া সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম এই অভিযান পরিচালনা করেন। উপজেলার নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং বিএসটিআই অনুমোদনহীন খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় ৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ৫টি মামলা করা হয়। এর মধ্যে একজনকে ১ হাজার ৫০০ টাকা এবং অপর চারজনকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম বলেন, পবিত্র রমজান মাস সিয়ামের মাস। এ সময়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার স্থিতিশীল রাখা জরুরি। এর আগেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!