ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেঘনায় অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ২, ২০২৬, ০৬:৫৩ পিএম

মেঘনায় অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

জাটকা নিধন প্রতিরোধে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। 

সোমবার বিকেলে এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা মৎস্য অফিসার ড. মোঃ হাদিউজ্জামান ও নৌ-পুলিশের পুলিশ সুপার এসএম নাজমুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। এছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিনও এতে অংশ নেন।

অভিযানে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুইটি বেহুন্দী জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। পরে নিয়ম অনুযায়ী জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যায় মেঘনা নদীর একই এলাকায় মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাটকা রক্ষায় মেঘনা নদীতে প্রশাসনের এমন কড়াকড়ি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!