ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিয়াকৈরে ইফতারের সময় বিকাশের দোকান থেকে প্রায় ৩ লাখ টাকা চুরি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৬, ১২:০৫ পিএম

কালিয়াকৈরে ইফতারের সময় বিকাশের দোকান থেকে প্রায় ৩ লাখ টাকা চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বারেক মার্কেট এলাকায় ইফতারের সময় একটি বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের সময় দোকান মালিক রফিক ইফতার ও নামাজ আদায়ের জন্য সাময়িকভাবে দোকান বন্ধ রেখে বাসায় যান। এ সুযোগে দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা, এমবি কার্ড, রিচার্জ কার্ড এবং বিকাশ লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

দোকান মালিক রফিক জানান, চুরির ঘটনায় তার প্রায় ৩ লাখ টাকা নগদ অর্থসহ বিভিন্ন এমবি ও রিচার্জ কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি থানায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা ইফতারের সময় মার্কেট এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

এএন

Link copied!