কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬, ০৮:৩৬ পিএম
গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান এর সঙ্গে গাজীপুরের সাংবাদিকদের মতবিনিময় ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়াম ভবনে এ মতবিনিময় সভা ও দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি মেয়র মজিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এএন