ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কৃষি সচিব

সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মার্চ ৭, ২০২৬, ০৮:৪৮ পিএম

সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে

দেশের কৃষি গবেষণাকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ। তিনি বলেন, উৎপাদিত কৃষিপণ্য দেশের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানি করা যায়, সেই লক্ষ্যে কৃষি বিজ্ঞানীদের আরও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

শনিবার বিকেলে তিনি জাতীয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (নাটা)-এ আয়োজিত কৃষি বিজ্ঞানীদের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দেশের বিভিন্ন জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের ১২০ জন বিজ্ঞানী ৪ মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। 

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটার মহাপরিচালক সাইফুল আজম খান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালম।

এর আগে কৃষি সচিব, গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন এবং বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বারিতে মতবিনিময়কালে সচিব রফিকুল ই মোহামেদ বলেন, এশিয়ার অন্যান্য উন্নত দেশগুলোর মতো আমাদের কৃষিকেও সমানতালে এগিয়ে নিতে হবে। এজন্য গবেষণার ক্ষেত্রে আমাদের আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। কৃষিতে বাংলাদেশের বিজ্ঞানীদের অসামান্য অবদানের কথা স্বীকার করে তিনি ভবিষ্যতে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

এর আগে কৃষি সচিব বারি সদর দপ্তরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান ও অন্যান্য পরিচালকবৃন্দ। সচিব বারির বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মহাপরিচালকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভার শুরুতে বারির বর্তমান কার্যক্রম এবং সাম্প্রতিক অর্জনসমূহ নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এতে বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দেশের কৃষি খাতের উন্নয়নে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণার বিভিন্ন দিক সচিবের সামনে তুলে ধরেন।

এএন

Link copied!