ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মার্চ ৯, ২০২৬, ০৭:৩০ পিএম

গাজীপুরে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর প্রচার সম্পাদক এবং কাপাসিয়া আসনের এমপি সালাহউদ্দিন আইউবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজাউল বারী বাবুল, মো. খাইরুল হাসান, আমিনুল ইসলাম, শরীফ আহমেদ শামীম ও শামসুল হুদা লিটন প্রমুখ।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন আলী, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম, অফিস সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুনসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এএন

Link copied!