ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্রীপুরে জমি জবরদখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৬, ০৭:৩৪ পিএম

শ্রীপুরে জমি জবরদখল, চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদিন। তিনি দাবি করেছেন, একটি প্রভাবশালী চক্র তার পিতা আফাজ উদ্দিনের মালিকানাধীন প্রায় ৫০ শতাংশ জমি দখল করে সেখানে বাউন্ডারি নির্মাণ করেছে।

সোমবার বিকেলে উপজেলার সিংদীঘি এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, অভিযুক্ত সফুর উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন ও তার ছেলে মনির হোসেন, সদর মিয়ার ছেলে আজিজ চৌধুরী, টুকু মিয়ার ছেলে সুজন মীর, ও বিল্লাল বেপারির ছেলে কামাল হোসেন। পরিকল্পিতভাবে তার জমি জোরপূর্বক দখল করে সেখানে বাউন্ডারি নির্মাণ করে ফেলেছেন।

তিনি আরও বলেন, জমি দখলের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে তাদের ঘেরাও করে এবং প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলা মোকদ্দমা করবেন বলে জানান। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। একই সাথে বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তাটুকুও বন্ধ করে দিয়েছেন।

ভুক্তভোগীর দাবি, দখলদাররা বাউন্ডারি নির্মাণ করে তাদের বাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে পরিবারের সদস্যরা, বিশেষ করে ছোট শিশুরা বাড়ি থেকে বের হতে পারছে না।

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পৈতৃক জমি উদ্ধারের দাবি জানান। পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তদের শাস্তি ও ন্যায়বিচারের দাবি জানান।

এএন

Link copied!