ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে বাড়ছে ভোগান্তি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৬, ০৫:৫৬ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে বাড়ছে ভোগান্তি

গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর ও আশুলিয়া এলাকার শিল্পকারখানাগুলো একযোগে ছুটি হওয়ায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

বুধবার বিকেল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন কখনো স্থির, আবার কখনো ধীরগতিতে চলতে দেখা গেছে। এরই মধ্যে হঠাৎ বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে এবং মানুষের মনে আতঙ্ক ও ভয়ের সঞ্চার হয়েছে।

মহাসড়কের চান্দনা বাইপাস, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর এবং কালিয়াকৈরের নবীনগর সড়কের বাড়ইপাড়া, জিরানীসহ আশুলিয়ার বাইপেল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দুপুরের পর একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ায় যাত্রীবাহী বাসের সংকট দেখা দেয়। এতে অনেক যাত্রী অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। শিলাবৃষ্টির কারণে অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর বাইপাস থেকে চন্দ্রা বাস টার্মিনাল এবং চন্দ্রা–নবীনগর সড়কের আশুলিয়ার বাইপেল থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুরের প্রায় ৪০ শতাংশ কারখানা দুপুরে ছুটি দেওয়ায় হঠাৎ সড়কে চাপ বেড়ে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চন্দ্রা ফ্লাইওভারের নিচে অপেক্ষমাণ শ্রমিক চান মিয়া বলেন, “দুপুরে কারখানা ছুটি হওয়ার পরই রওনা হয়েছি। কিন্তু চন্দ্রা এলাকায় সিরাজগঞ্জগামী কোনো বাস পাচ্ছি না। প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এর মধ্যে বৃষ্টি আর শিলাবৃষ্টিতে আরও দুর্ভোগে পড়েছি।”

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। ঈদকে সামনে রেখে ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। এর মধ্যে বুধবার অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে, আর বৃহস্পতিবার আরও ৮৩৩টি কারখানা ছুটি হবে।

এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, দুপুরের পর থেকে রিজার্ভ বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কে চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া আকস্মিক বৃষ্টি ও শিলাবৃষ্টিও যানবাহনের গতি ব্যাহত করছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে তিনি জানান।

এএন

Link copied!