ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

মার্চ ২৩, ২০২৬, ০৬:৩৯ পিএম

অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে

দেশে পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি অভিযোগ করেন, একদল অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষ বা যানবাহন চালকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমান সরকার কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের প্রশ্রয় দেবে না। মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাদি হত্যার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও সিরিয়াস। ক্ষমতায় আসার আগে থেকেই আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। শুধু হাদি হত্যা নয়, প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।"

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার এবং সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিব প্রমুখ।

জেএইচআর

Link copied!