ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিয়াকৈরে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৬, ১১:৪০ এএম

কালিয়াকৈরে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১০টায় উপজেলার শ্রীফলতলী বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে দোকান মালিক আবুল হোসেনের কাছ থেকে ১৮ ড্রাম ভর্তি ২ হাজার ৮৭০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুদ করে আসছিল। অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!