ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিয়াকৈর সরকারি কলেজে শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৬, ১২:২৪ পিএম

কালিয়াকৈর সরকারি কলেজে শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের তিনজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রনেতারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রোববার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রনেতারা অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট শিক্ষকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়েছে, যা শিক্ষা পরিবেশকে ব্যাহত করছে।

মানববন্ধনে ছাত্রনেতা তোফায়েল আহমেদ, রাজিব, শামীম, বায়েজিদ, আরিফ, জিহাদ, শামীমা ও দৃপ্তি বলেন, শিক্ষকদের সম্মানহানি ও কলেজের একাডেমিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে ভূমিদস্যু আক্তার হোসেন আকুল পরিকল্পিতভাবে এই মামলা করেছেন। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন।

এএন

Link copied!