ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জমির বিরোধ নিয়ে সন্তানের লাশ দাফনে বাধা, বাবার প্রতিবাদ  

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী (গাজীপুর)

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী (গাজীপুর)

এপ্রিল ৫, ২০২৬, ০৪:১৫ পিএম

জমির বিরোধ নিয়ে সন্তানের লাশ দাফনে বাধা, বাবার প্রতিবাদ  

গাজীপুরের কালিয়াকৈরে জমি লিখে না দেওয়ার অভিযোগ তুলে বাবাকে তার ছেলের লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কোনাবাড়ী সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বাবা কফিল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কফিল উদ্দিন বলেন, প্রায় চার বছর আগে তার ছেলে সুজন মাহমুদ তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে বসবাস শুরু করেন। আড়াই বছর আগে সুজন মাহমুদ ক্যান্সারে আক্রান্ত হলে তাকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত ২ এপ্রিল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে তার মৃত্যু হয়।

পরে সকালে তার মরদেহ গ্রামের বাড়ি উত্তর লস্করচালা এলাকায় নিয়ে যাওয়া হলে অভিযোগ ওঠে, নিহত সুজন মাহমুদের স্ত্রী ও তার স্বজনরা জমি লিখে না দেওয়া পর্যন্ত সুজন মাহমুদের দাফন করতে বাধা দেন। এ সময় ছেলের মরদেহ দেখে নিহতের বাবা কফিল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার সময় তার বিরুদ্ধে ‘ছেলের লাশ ফেলে পালিয়ে যাওয়ার’ মতো মিথ্যা প্রচারণা চালানো হয়। পরবর্তীতে বোনের সম্পত্তি লিখে দেওয়ার আশ্বাস দিলে একই দিন সন্ধ্যায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন নিহত সুজন মাহমুদের বাবা ও তার পরিবারের সদস্যরা।

এএন

Link copied!