ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৪৩ পিএম

টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের টঙ্গীতে ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটন এবং গাজীপুর জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক আব্দুল মতিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে পরীক্ষায় সাফল্যের পাশাপাশি জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলাও সহজ হবে।

শেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ভাদাম উত্তরপাড়া বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম আফসারী।

এএন

Link copied!