ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৪০ পিএম

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে ‘করুনী নিট কম্পোজিট লিমিটেড’-এর গার্মেন্টস শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার থেকে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মাহাবুব মোর্শেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশের অনুলিপি বিজিএমইএ, শ্রম কল্যাণ কেন্দ্র, শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানায় পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, গত ১৬ এপ্রিল কিছু শ্রমিক কাজ বন্ধ করে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং অন্য শ্রমিকদের কাজ বন্ধে বাধ্য করে। পরবর্তীতে তারা ভাঙচুর ও হামলার ঘটনাও ঘটায়, এতে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিকবার কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখে। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।

কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “নোটিশের কপি পেয়েছি। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।”

পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নোটিশের মাধ্যমে কারখানা পুনরায় চালুর বিষয়ে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এএন

Link copied!