ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিয়াকৈরের মৌচাকে ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৫০ পিএম

কালিয়াকৈরের মৌচাকে ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ব্যস্ততম মৌচাক এলাকায় দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হচ্ছে পথচারী ও শিক্ষার্থীদের। এ অবস্থায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কলেজ শিক্ষার্থীরা।

রোববার দুপুরে মৌচাক বাজার বাসস্ট্যান্ড এলাকায় অধ্যাপক শাহজাহান আলী কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. ফারদিন সাকিবের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রিয়াদ, রাসেলসহ প্রায় ৫০ জন শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের পাশে অবস্থান নেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বসে পড়লে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, মৌচাক এলাকার এই মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। অতীতে একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা। দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

তারা আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এএন

Link copied!