ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ১২:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত হয়েছে

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত (এমপি) বলেছেন, টিকাদানের মাধ্যমেই কেবল হাম প্রতিরোধ করা সম্ভব। তবে বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে এই টিকাদান কর্মসূচি দেশে মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।

সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, ২০২০ সালের পর ২০২৫ সালে একটি জরুরি টিকাদান কর্মসূচি হওয়া উচিত ছিল, যা তৎকালীন সরকার করতে ব্যর্থ হয়েছে। গত ১৫ বছরে স্বাস্থ্য খাতে যে অব্যবস্থা ও ব্যাপক দুর্নীতি হয়েছিল, তার ফলে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কাজ করার সুযোগ পাননি। এমনকি অনেকের বেতন-ভাতা নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা দ্রুততম সময়ে এর চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা এবং দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান সম্পন্ন করা হয়েছে। আজ থেকে দেশব্যাপী শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে।

টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেএইচআর

Link copied!