ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০২:৩৮ পিএম

গাজীপুরে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

গাজীপুরে শিশুদের সুরক্ষায় মাসব্যাপী ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মহানগরীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

অনুষ্ঠানে জানানো হয়, মাসব্যাপী চলমান এই বিশেষ কর্মসূচির আওতায় গাজীপুর জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সকল শিশুকে ১ ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৯৩৬টি কমিউনিটি কেন্দ্র এবং ২৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলার গ্রাম থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় এই কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো শিশু যেন এই সুবিধার বাইরে না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়তে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত জরুরি।” তিনি সরকারের এই উদ্যোগ সফল করতে অভিভাবকদের সচেতনভাবে তাদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!